খুলনা নিউমার্কেটে ডাকাতির চেষ্টা, আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা নিউমার্কেটের শ্যামা ডায়মন্ডে বন্দুক ঠেকিয়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় ইমারজেন্সি এলার্ম বাজিয়ে দিলে আশেপাশে লোকজন চলে আসে এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ বর্তমানে সেখানে তদন্ত করছেন। এই ঘটনা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় আনুমানিক সাড়ে সাতটা আটটার দিকে হঠাৎ করে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। শ্যামা ডায়মন্ড থেকে এই এলাম বাজানো হয়। এবং শ্যামা ডায়মন্ডে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এসে বন্দুক থেকে ডাকাতির চেষ্টা চালাই বলে জানান তারা। আইন শৃঙ্খলা বাহিনী সোনাডাঙ্গা থানা পুলিশ নৌবাহিনী এবং যৌথ বাহিনী বর্তমানে এখানে অবস্থান করছেন। তদন্তের স্বার্থে তারা এখন কোন মন্তব্য করতে রাজি নয়।

হয়তো তদন্ত সেরে তারা আনুষ্ঠানিক ভাবে মিডিয়াকে জানাবে। সন্ধ্যাবেলা ডাকাতির মত ঘটনা নিউমার্কেট বাসীকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। বর্তমানে খুলনা একটি সন্ত্রাসী শহরে পরিণত হয়েছে বলে অনেকে আখ্যা দিয়েছেন।

aajkal bangla