ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার কৌশল ওয়েবসাইট থেকে ইনকাম করতে সবচাইতে বেশি জরুরি ভিজিটর পাওয়া। ইনকামের কৌশল অনেকেই জানে google এডসেন্স থেকে ইনকাম, এডস্টেররা থেকে ইনকাম, এফিলিয়েট মার্কেটিং অথবা ড্রপ শিপিং যেকোনোভাবে আপনি ইনকাম করতে চান সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনাকে ওয়েব সাইটে ভিজিট দিতে হবে আজকে আলোচনা করব কিভাবে আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর পেতে পারেন।
অর্গানিক ভিজিটর পাওয়ার কৌশল
ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর পেতে অনেকগুলো কৌশল অবলম্বন করতে পারেন। মনে রাখবেন কৃত্রিম ভিজিটর অর্থাৎ কোন গ্রুপ থেকে অথবা কোন ফেক ডিজিটাল নিয়ে আপনার ওয়েবসাইট রান করাতে পারবেন না। google রেংকিং এ আসার জন্য অবশ্যই অর্গানিক ভিজিটরের প্রয়োজন। তাই আমরা এই পোস্টে আলোচনা করব কিভাবে অর্গানিক ভিজিটর পেতে পারি।
অন পেইজ এস ই ও
অল পেজ এস ই ও করে ওয়েব সাইটে অর্গানিক ভিজিটর নেয়া হচ্ছে সবচাইতে সহজ মাধ্যম। যদি আপনি নিজের থেকে অন পেইজ এস ই ও (On page SEO ) করতে পারেন তাহলে আপনাকে স্বাগতম। আর যদি না পারেন তাহলে আপনার জন্য সহজ উপায় হচ্ছে প্লাগিন ব্যবহার করা। আপনি কিছু প্লাগিন পাবেন যেমন Yoast SEO, All In SEO, সহ অনেক প্রকারের প্লাগিন পাওয়া যায়। এইগুলো ওয়েবসাইটে ইন্সটল করে একটিভ করে নিলে আপনাকে seo করতে খুব সাহায্য করবে।
যেখানে আপনার ইচ্ছেতে ভুল হবে প্লাগিন আপনাকে বলে দিবে এখানে ভুল হয়েছে ঠিক করে নাও এবং 100% কমপ্লিট হলেও তারা আপনাকে সাকসেসফুল দেখাবে। সুতরাং নতুনদের জন্য প্লাগিন ব্যবহার করে SEO করাটাই ভালো বলে আমি মনে করি। কিভাবে অন পেইজ SEO করবেন এই নিয়ে আমি ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিও দেখে আপনারা কমপ্লিট করে নিবেন।
অন পেইজ এস ই ও করার সহজ নিয়ম দেখুন এই ভিডিও তে
অফ পেইজ এস ই ও ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার কৌশল
অন পেইজ এস ই ও করার পাশাপাশি আপনাকে অফ পেইজ এস ই ও অবশ্যই করতে হবে। তাহলে ওয়েবসাইটে রেজাল্ট খুব দ্রুত আসবে। আপনি কয়েক ভাবেন অফ পেজ এস ই ও করতে পারেন। গেস্ট পোস্ট, ব্যাকলিঙ্ক অথবা কমেন্ট মার্কেটিং এর মাধ্যমেও আপনি অফ পেজ করতে পারবেন।
গেস্ট পোস্ট অর্থাৎ অতিথি পোস্ট, অন্য কোন ওয়েবসাইটে গিয়ে যদি আপনি পোস্ট করে সেখান থেকে ডিজিটাল নিতে পারেন তাহলে সেটাকে বলা হয় গেস্ট পোস্ট করে ভিজিটর নেয়া। এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন কুয়ারা ডট কম, ট্রামলার ডট কম, facebook.com, লিংক ডিন ডট কম। এই ওয়েবসাইটগুলোতে আপনি পোস্ট করে সেখানে আপনার ওয়েবসাইটের লিংক দিলে আপনার পোস্ট করে যদি তাদের ভালো লাগে তাহলে আপনার ওয়েবসাইটে তারা প্রবেশ করবে এবং আপনার ওয়েবসাইট গুগলে দ্রুত ব্যাংকিং এ আসবে।
ব্যাকলিঙ্ক করার জন্য অনেক ওয়েবসাইট আছে, যেমন কুয়ারা ডট কম, এখানে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ওয়েবসাইটের লিংক দিতে পারবেন এবং সেখান থেকে যদি আপনি ভিজিটর নিতে পারেন তাহলে সেটা হচ্ছে ব্যাকলিন ভিজিটর এবং এই ভিজিটর পনার ওয়েবসাইটকে গুগল র্যাংকিং এ আসার জন্য খুবই উপকারী।
এছাড়াও বিভিন্ন প্রকারের পেইড ব্যাকলিংক ওয়েবসাইট পাওয়া যায় সেখানে আপনি টাকা দিয়েও ভিজিটর নিতে পারবেন টাকা দিয়ে নিলেও সেগুলো ফেক ভিজিটর নয় অর্গানিক ভিজিটর তাই এই ভিজিটরও আপনার ওয়েবসাইট গুগল রাঙ্কিংয়ের জন্য অনেক উপকারী। কিভাবে অফ পেইজে জিও করবেন কিভাবে ব্যাক লিঙ্ক করবেন বিস্তারিত নিয়ে ইউটিউবে ভিডিও আছে আমি নিচে ভিডিও লিংক দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে নিলে খুব সহজেই আপনারা এই কাজগুলো শিখতে পারবেন।
অফ পেইজ এস ই ও করার সহজ কৌশল ভিডিও
ফেসবুক পেজ এর মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট নেয়ার কৌশল
আপনার যদি একটা ফেসবুক পেইজ থাকে। এবং সেই পেজ যদি পপুলার হয় অর্থাৎ জনপ্রিয় হয় তাহলে আপনি পেজ থেকে প্রচুর পরিমাণে অর্গানিক ভিজিটর পেতে পারেন। যেমন আমার জনপ্রিয় পেজ থেকে আপনি এই পোস্টে প্রবেশ করেছেন। ঠিক এইরকম আপনি একটা পেইজকে জনপ্রিয় করে তুলুন। এবং সেখানে বিভিন্ন প্রকার পোস্ট করুন যেগুলো মানুষের উপকারে আসে। তাহলে পেইজের ফলোয়াররা আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে এবং আপনার ওয়েবসাইট google রেংকিং এ আসতে সহযোগিতা করবে।
ইউটিউব থেকে ভিজিটর নেয়া কৌশল ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার কৌশল
আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে। সেখানে যদি আপনি শিক্ষনীয় পোস্ট বা ভিডিও আপলোড করেন। এবং চ্যানেলটি যদি জনপ্রিয় হয় তাহলে ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন সেখান থেকে আপনার ওয়েবসাইটে অনেক লোক প্রবেশ করবে এবং এই ভিজিটর গুলো অনেক ইউনিট এবং অর্গানিক ভিজিটর এখান থেকে ওয়েবসাইটকে সাহায্য করবে।