আগামি ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।
নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাটগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে। এই সংকট নিরসনে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের একটি প্রস্তাব আলোটিত হলেও তা নাকট করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
শনিবার (১৭-জানুয়ারী) ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্দে বিসিবির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লজিস্টিক জটিলতা এড়াতে বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে (গ্রুপ-বি) এবং আয়অরল্রঅন্ডকে বাংলাদেশের গ্রুপে (গ্রুপ-সি) স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আয়অরল্যান্ডের গ্রুপ পূর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ড তাদের পূর্বনির্ধারিত সূটি পরিবর্তনের একজন কর্মকর্তা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন, ” আমরা আইসিসি থেকে সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে আমাদের মূল সূচি থেকে সরানো হবে না। আমরা গ্রুপ পর্বের ম্যাটগুলো শ্রীলঙ্কাতেই খেলছি।