জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইবুনালে: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিশিষ্ট উপদেষ্টা সালমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার ৭ ডিসেম্বর সকালে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের ট্রাইবুনালে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, দুই আসামির বিরুদ্ধে গত দুই বছরের জুলাই আগস্টে সারাদেশে হত্যাকাণ্ডে উস্কানি সহযোগিতা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সব হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ তাদের বিরুদ্ধে পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে পুলিশ এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইবুনালে
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ডিগ্রির ঘরে
৭ মর্টার ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র