আপনার অনলাইনে ব্যার্থতার কারণ। বর্তমানে ৯০% মানুষ চায় অনলাইন থেকে ইনকাম করতে। কিন্তু কিছুদিন চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে ফিরে যায়। এর মূল কারণ হচ্ছে অনলাইন থেকে সবাই সফলতার গল্প শুনে কিন্তু সফলতার পিছনে লুকিয়ে থাকার ব্যর্থতার গল্প কেউ শোনায় না। প্রতিটা সফলতার পিছনে ব্যর্থতা লুকিয়ে আছে। যতজন মানুষ অনলাইনে সফল হয়েছে প্রত্যেকের পিছনে ব্যর্থতার গল্প আছে। কিন্তু তারপরেও তারা সফল। কেন কিভাবে তারা সফল হয়েছে এই নিয়ে আলোচনা করব এবং আপনারা কেন ব্যর্থ হয়েছেন এর কিছু কারণ বলবো দশটা কারণ এর মধ্যে আটটা ই মিলে যাবে। এই সমস্যাগুলো সমাধান করলে আপনি সফল হওয়ার জন্য একটা এগিয়ে যাবেন। চলুন শুরু করি।

আপনার অনলাইনে ব্যার্থতার কারণ জানুন

আপনার অনলাইনে ব্যার্থতার কারণ

কিছু কারণে সফলতার কাছে গিয়েও মানুষ ফিরে আসে। আপনি হয়তো তাই সফলতার খুব কাছাকাছি গিয়েও আপনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন নিচে আমি কারণগুলো উল্লেখ করেছি আপনি মিলিয়ে দেখুন।

১। অনলাইনে ব্যর্থ হওয়ার প্রধান কারণ হচ্ছে অধৈর্য। আপনি কাজ শুরু করে ইনকামের জন্য ছোটাছুটি করতেছেন যতক্ষণ পর্যন্ত আপনার সময় না হবে আপনি ইনকাম করতে পারবেন না কিন্তু সেই সময় আশা পর্যন্ত ধৈর্য ধরা আপনার পক্ষে সম্ভব হয় না তাই কিছুদূর যাওয়ার পরে সফলতার কাছাকাছি গিয়েও ধৈর্য হারা হয়ে অনলাইন থেকে ফিরে আসেন।

২। দক্ষতা অর্জন না করেই ইনকামের পিছনে ছোটা ব্যর্থতার আরও একটি কারণ। আপনি যদি এক্সপার্ট না হন তাহলে ক্লাইন্টের কাছে গেলেও আপনি কাজ পাবেন না। কারণ যে টাকা খরচ করে একটা কাজ করা বেশি অবশ্যই একজন অভিজ্ঞ খুজবেন এবং তাকে ই কাজ দিবে। আপনি নিজেকে ক্লায়েন্টের জায়গায় বসান এবং চিন্তা করুন একটা কাজ করাবেন সে হতে পারে কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রির কাজ। সেখানে একজন দক্ষ কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রিকে ছাড়া আপনি নতুন একজন মিস্ত্রিকে কাজ দিবেন না। সেই রকম অনলাইনে ও নতুনদের কাজ দিবে না।

৩। অনলাইনে একটিভ না থাকা। ব্যর্থতার আরো একটি কারণ হচ্ছে অনলাইনে একটিভ না থাকা। মনে করেন আপনি বাজারে গেছেন। সেখানে যেই দোকান খোলা আছে আপনি তার থেকেই কিন্তু বাজার নিবেন বন্ধ দোকানের মালিক কে বাসা থেকে খুঁজে নিয়ে এসে তার থেকে বাজার করবেন না। ঠিক সেই রকম কাজ শেখার পরেও যদি আপনি অনলাইনে একটিভ না থাকেন তাহলে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে না। এখানে আপনি বলবেন যে কখনোই তো আমি মেসেজ পাইনা মেসেজ পাইলে তো রিপ্লাই করব। ক্লাইন্ট দেখবে কারা অনলাইনে আছে এবং দ্রুত রিপ্লাই দিবে তাদেরকে ই মেসেজ করবে। অফলাইনে যারা আর থাকে তাদেরকে মেসেজ ই করেনা

৪। আপনি মনে করছেন টাকা ইনভেস্ট করলেই অনলাইন থেকে ইনকাম করা যায় সফলতা অর্জন না করার এটাও একটা কারণ। অনেকেই মনে করে কিছু টাকা ইনভেস্ট করলে কাজ না করলে অনলাইন থেকে ইনকাম করা যাবে। কিন্তু ধারণাটা একেবারেই ভুল টাকা ইনভেস্ট করে ইনকাম করা যায় কাসিনো বা জুয়া থেকে টাকা ইনভেস্ট করে অনলাইনে কাজ করা যায় না বা কাজের থেকে ইনকাম করা যায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে বা দক্ষতা অর্জন করতে হবে।

৫। দক্ষতা অর্জন করার পরে একটিভ থাকার পরেও ব্যর্থতা হওয়ার মূল কারণ হচ্ছে। সফলতা কাছাকাছি পৌঁছে আপনি ফিরে আসছেন। মনে করেন অন্ধকারে আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তার শেষ কোথায় আপনি নিজেও জানেন না। কিছুদূর যাওয়ার পরে আপনি মনে করলেন রাস্তা অনেক দূর আমি আর খুঁজে পাবো না। কিন্তু অন্ধকারে আপনি জানেনই না যে আপনি শেষ মাথায় চলে এসেছেন আর দুই মিনিট হাঁটলেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু অন্ধকার রাস্তা শেষ মাথা না দেখে আপনি দুই মিনিট না হেঁটে পিছে ফিরে এসেছেন যার কারণে দিনে আপনি সফলতা অর্জন করতে পারেননি ৯০% মানুষের জন্যই এরকম ঘটে।

ওয়েবসাইট তৈরী করুন সম্পূর্ণ ফ্রি তে

ফেইসবুক মার্কেটিং করে ইনকাম করুন।

৬। অনলাইন এ ব্যর্থ হওয়ার একটি কারণ হচ্ছে আপনি অবসর সময় দক্ষতা অর্জন না করে যখন আপনার অর্থের প্রয়োজন তখন আপনি ইনকামের পিছনে ছুটছেন। কিন্ত আমাদের উচিত আমরা যখন অবসর থাকি তখন দক্ষতা অর্জন করে রাখা এবং যখন প্রয়োজন দক্ষতা ব্যবহার করা তবেই আপনি সফল হতে পারবেন।

৭। আপনি অল্প একটু কাজ শিখে নিজেকে এক্সপার্ট মনে করছেন এটাও ব্যর্থতার একটা কারণ। কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকর। তাই হালকা একটু কাজ শিখেই ইনকামের পিছনে না ছুটে এই কাজের মধ্যে ভুলগুলো কি খুঁজে বের করুন সমাধান করুন এবং আপনি সত্যিকারের এক্সপার্ট হয়ে কাজের জন্য আবেদন করুন।

অনলাইনে সফল হওয়ার উপায়

যেই সাতটা বিষয় নিয়ে আপনার সাথে এত সময় আলোচনা করা হলো মিলিয়ে দেখবেন এর অনেকগুলো আপনার সাথে মিল আছে এই অধৈর্য অদক্ষতা এই গুলোকে দূর করে ধৈর্য ধরতে হবে দক্ষতা অর্জন করতে হবে এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ফিরে আসা যাবেনা এই টার্গেট নিয়ে এগোতে হবে। যে ৭ টা পয়েন্ট নিয়ে আপনার সাথে এত সময় আলোচনা করি সবগুলো পয়েন্ট ফলো করে যদি আপনার মধ্যেই সমস্যা গুলো থাকে সেগুলোকে দূর করে আপনি সঠিক পথে এগোলে আপনার সফলতা কেউ আটকাতে পারবেন না।

ধন্যবাদ এত সময় মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ার জন্য।

যোগাযোগ

ফেইসবুক

ইউটিউব

ইনস্টাগ্রাম

টুইটার

লিংকডিন

ট্রামবলার

ওয়েবসাইট

অনলাইন কোর্স

aajkal bangla