ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী রাজধানীতে গুলিবিদ্ধ। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। আজ শুক্রবার জুম্বা নামাজ শেষে তা নির্বাচনী এলাকায় লিফলেট শেষে রিক্সয় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে জান।
সেখানে অস্ত্র পাশে শেষে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলি চলাকালীন স্থানগুলোর সিসিটিভি ফুটে পর্যালোচনা করে দেখা যায় দুইজন মোটরসাইকেলে করে এসে ওসমান হাদীকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। কয়েকদিন আগে ওসমান হাদী ফেসবুক পোস্টে জানান তাকে অনেকে হুমকি দিচ্ছে হত্যা করার এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করার। হাদী ওই পোস্টে আরো উল্লেখ করেন গত তিন ঘণ্টায় দেশ ও বিদেশ থেকে ৩০টিরও বেশি কল এবং মেসেজ এসেছে সবগুলোতেই হুমকি দেয়া হয়েছে।
ইনকিলাব মুখপাত্র ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস যত দ্রুত সম্ভব অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।
ওসমান হাদীকে গুলি করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ওসমান হাদীর গ্রামের বাড়ি বরিশালে। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।