খালেদা জিয়াকে নেয়া হচ্ছে লন্ডন। আজ মধ্যরাতেই ফ্লাইট। আবেগ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া হচ্ছে লন্ডনে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত ডাক্তার জাহিদ হাসান। দেশি-বিদেশি ডাক্তার সহ মোট ১৪ জনের একটি টিম বেগম জিয়ার সঙ্গে লন্ডন যাবেন। আজ মধ্যরাতেই দেশছাড়া সম্ভাবনা রয়েছে।

লন্ডনে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোন উন্নতি হওয়ায়। তাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

দেশীয় চিকিৎসক রা চিকিৎসা করার পরে তাদের সাথে যুক্ত হয় চীনের চিকিৎসক টিম। এবং সর্বশেষ যুক্ত হয় লন্ডন থেকে আসার চিকিৎসক এর একটি টিম। তারা সবাই মিলে চিকিৎসা করার পরেও কোন প্রকার উন্নতি না হওয়ায় মেডিকেল টিম গঠন করা হয় এবং সবাই সিদ্ধান্ত মোতাবেক লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হাসান। আজ বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ডাক্তার জাহিদ হাসান।

তিনি আরো জানান খালেদা জিয়ার পরিবার ও দল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। তিনি জানান আজ মধ্যরাতের পরে যে কোন সময় অথবা আগামী কাল সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে। বেগম জিয়ার সাথে থাকবেন বিদেশি দুইজন চিকিৎসক দেশি চিকিৎসক টিম সহ মোট ১৪ জনের একটি টিম।

aajkal bangla