
বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতেন বিপক্ষে ডিএসএস পদ্ধতিতে ১৮ রানে হেরেছে লাল-সবুজের দল। জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত ব্যাটিং ধসে ম্যাচ হারে বাংলাদেশ। এর মাধ্যমে আরও একবার প্রতিপক্ষ ভারতের কাছে যেন একবারে তীরে এসে তরী ডুবানোর অবস্থা হলো।
বৃষ্টির কারণে শুরুতেই দুই দল থেকেই ১ ওভার করে কাটা হয়। ভারতের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ব্যাট করতে নামলে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ২৯ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৬৫ রানের নির্ধারণ করা হয়। তবে লক্ষ্য তারড়া করতে নেমে শেষ মুহূর্তে দ্রুত উইকেট হারিয়ে আজিজুল হাকিমরা অলআউট হন ১৪৬ রানে। ফলে বৃষ্টি আইন ডিএলএ মেথডে ভারতের বিপক্ষে বাংলাদেশকে ১৮ রানের ব্যাবধানে হারতে হলো।
ব্যাট করতে নেমেই শুরুতেই জাওয়াদ আবরারের (৫) উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিম হাল ধরে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন।
৫৬ রানের জুটি গড়েন তারা দুইজন। ৩৭ রান করে রিফাত আউট হন। আজিজুল সর্বোচ্চ ৭২ বলে ৫১ রান করেন।
এর মধ্যে বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থেকে আবার শুরু হলো নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২৯ ওভারে ১৬৫ রান। বৃষ্টির বিরতির পর বাংলাদেশ ব্যাটিং ছন্দ হারায় বিহান মালহোত্রার অফস্পিনে। তিনি ১৪ রানে নেন ৪ উইকেট। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার তেমন প্রতিরোধই গড়তে পারেনি।
সহজ লক্ষ্র তারা করতে গিয়ে জয়ের সম্ভবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে অলআউট হয়ে ১৪৬ রানে থাকে বাংলাদেশ। কালাম সিদ্দিকি করেন ১৫ রান। ভারতের বিনান মালহোত্রা ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে অভিজ্ঞান কুন্ডুর ৮০ এবং বীভব সূর্যবংশীর ৭২ রানের ওপরে ভর করে ভারত ২৩৮ রান সংগোত করে। যদিও তারা অলআউট হয়ে যায়। বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আল-ফাহাদ। তিনি পাঁচ উইকেট নেন।
শুরুতে দুটি উইকেট। তার এই ফাইফারও দলকে জেতাতে পারল না। তিনি হয়ে রইলেন দলের টর্যাজিক হিরো।
গ্রুপ বি-তে বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ২০ জানুয়ারি।