স্পেনের দক্ষিণাঞ্চলীয় কডোর্বা প্রদেশের আদামুজ এলাকায় দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৩০০ জন গুরুতর আহত হয়েছেন ববলে দেশটির পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের রাত হিসেবে অভিহিত করেছেন।

রোববার স্থানীয় সময় সন্ধা ৬:৪০ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী বেসরকারী অপারেটর ইরয়ো-র একটি উচ্চ গতির ট্রেন যাত্রা শুরু করার মাত্র ১০ মিনিট পর লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা মাদ্রিত-হুয়েলভা রুটের একটি ট্রেনের সঙ্গে সেটির প্রচন্ড সংঘর্ষ ঘটে। সংঘষ্রএর প্রভাবে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।

দুটি ট্রেন মিলিয়ে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। ২১ জন মৃত এবং ৩০ জন আশঙ্কাজনকভাবে আহত। সব মিলিয়ে আহতের সংখ্যা শাতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রেনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েছিলেন। অন্ধকার বগির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে যাত্রীরা জানালার কাঁচ ভেঙে প্রাণ বাঁচানোর চেস্টা করেন।

ট্রেনে থাকা আরএনই সংবাদমাধ্যমে একজন সাংবাদিক জানান,সংঘষের সময়টি ছিল শক্তিশালী ভূমিকম্পের মতো। কারমেন নামে এই যাত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, কডৌবা ছাড়ার ১০ মিনিট পরেই ট্রেনটি প্রচন্ড কাঁপতে শুরু করে এবং পেছনের ৬ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে যায়। মুহুর্তেই সব আলো নিভে যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্রেনের কর্মমর্তারা অন্ধকার বগির ভেতরে যাত্রীদের শান্ত থাকার অনুরোধ করছেন এবং যাদের প্রাথমিক চিকিৎসার অভিজ্ঞতা আছে, তাদের অন্যদের সাহার্য করতে বলেছে।

তথ্যসূত্র বিডিসি নিউজ

aajkal bangla