উপদেষ্টা আসিফ মাহমুদ,সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন রেখেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
বুধবার ১০ ডিসেম্বর বিকেল তিনটায় সচিবালয় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তবে কি বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি কর্মসূচিতে উল্লেখ করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল সন্ধ্যায় অথবা তারপরের দিন সকালে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
এ তফসিল ঘোষণার আগে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। তবে তারা আজ মঙ্গলবার রাত পর্যন্ত এখন আনুষ্ঠানিকভাবে কোন সিদ্ধান্ত জানায়নি।
এর আগে দুপুরে নির্বাচন কমিশনারের ইসলাম সরকার সাংবাদিক কে বলেন অন্তরগতি সরকারের উপদেষ্টা বা অন্য কোন পদে থেকে কেউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তারা নিজেরা যেমন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমনকি কোন প্রার্থীর পক্ষে ভোটের প্রচারে ও অংশগ্রহণ করতে পারবে না।
তফসিল ঘোষণার পর অনুমতি ছাড়া কোনো সভা সমাবেশ নয়
পদে থেকে নির্বাচন করতে পারবেন না আসিফ মাহমুদ:ইসি