ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত। সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে মাহদীকে শুনানি শেষে জামিন দেন।
এর আগে শনিবার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে সদর থানা সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা। মাহদির মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি খারাপ হতে শুরু করায় থানার সামনে অবস্থান নেন সেনা সদস্যরা। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের কর্মকর্তা দের সঙ্গে বৈঠক করেন। তবে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় শুনানি হয়নি আজ শুক্রবার ৪ জানুয়ারি সকালে শুনানি শেষ হয়ে তাকে জামিন দেয়া হয়।