সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন এর ঘটনা ঘটেছে। কক্সবাজার নুনিয়াছড়া বিআইডব্লিউ টিএ ভাট সংলগ্ন বাকখালি নদীতে সেন্টমার্টিনগামী জাহাজ দে আটলান্টিক জাহাজে লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার ২৭ ডিসেম্বর সকাল সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। জাহাজে লাগা আগুনে এখন পর্যন্ত হাতা হাতের কোন খবর পাওয়া যায়নি। জাহাজ অপারেটর অরুনাস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন
আরেক জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি
২৪ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান
প্রত্যক্ষদর্শীরা জানান সেন্টমার্টিনগামী জাহাজ আটলান্টিক জাহাজে পর্যটক তোলার জন্য কক্সবাজারে নুনিয়া ছড়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃতপক্ষে ভাট সংলগ্ন বাকখালি নদীতে অবস্থান নেয়। পর্যটক ওঠার আগেই জাহাজটিতে ভয়াবহ আগুন লেগে যায়।
জানা গেছে সকালে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে হটাৎ আগুনে সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অনেক ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।