দেশে আসছেন তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এ আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। সকল জল্পনা কল্পনা শেষে দেশে আসছেন জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি দেশের মাটিতে পা রাখবেন এবং দেশে এসে তার মনোনয়ন ফরম নিজে জমা দিবেন। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদের উপর যারা হামলা চালিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং গ্রেপ্তারের দাবি জানাই। বিদ্র: আজ দুপুরে জুম্মার নামাজ শেষে নিজ নির্বাচনী এলাকা ঢাকা ৮ এ প্রচারণা শেষে রিকশায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রপ্রচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতাল পাঠান।