আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ
আবারো ভূমিকম্পে কাঁপলো দেশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভোরে ভূমিকম্প অনুমতি হয়েছে। ৪. ১ মাত্রার ভূমিকম্পে তৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় ভূমিকম্প বিষয়ক গবেষণা প্রতিষ্ঠা ন্যাশনাল সেন্টার ফর সিমলজি এবং ইউরোপিয়ান ভূমিকম্প গবেষণা সেন্টার জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে তিন কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার যার মাত্রা ছিল ৪. ১
পর্যবেক্ষণ কেন্দ্র কর্মকর্তা রুবায়াত কবির গণমাধ্যমকে জানান, ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুর। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প রিকটার স্কেলে এটি ছিল ৪. ১ মাত্রার।
এর আগে গত সোমবার ১ ডিসেম্বর ঢাকা সিলেট কক্সবাজার ও চট্টগ্রাম ভূমিকম্প অনুভূতি হয়। সোমবার দিবাগত রাত বারোটা পঞ্চান্ন মিনিটে অনেকেই ভূমিকম্প অনুভব করেছে।
গত ২১শে নভেম্বর দেশের অভ্যন্তরে তীব্র ভূমিকম্পের পর থেকে রাজধানী বসে আতঙ্কে দিন পার করছেন। নরসিংদীতে হওয়া ৫.৭ মাত্রা সেদিনে ভূমিকম্প অনুভব করেন দেশের প্রায় 14 কোটি মানুষ ভূমিকম্পে অন্তত ১০ জন মারা যান আহত হন কয়েকশো মানুষ।