রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: সুনামির সতর্কতা জারি করেছে রাশিয়া, পেরু চীন, জাপান, সহ অনেক দেশ
বিবিসি জানিয়েছে ৮.৮ মাত্রার ওই ভূমিকম্পের পর পেরু ইকুয়েডেরের অবস্থিত দ্বীপপুঞ্জ ও পূর্ব চীনের কিছু অংশে সুনামি আঘাত আনতে পারে, যে কারণে এসব দেশে সুনামি সর্তকতা জারি করা হয়েছে।
এদিকে সংবাদ সংস্থা তাস জানিয়েছে ভূমিকম্প আঘাত আনার পর রাশিয়ার দূরপ্রান্তের কাম চাকা উপদ্বীপে কয়েকজন আহত হয়েছে।
সুনামি সর্তকতায় থাকা জাপানের ফুকুসীমা পারমাণবিক কেন্দ্রের সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান পাওয়ার কোম্পানি টেপ ও এক মুখপাত্র বার্তা সংস্থা এ এফ পি কে জানান, আমরা সব কর্মী ও স্টাফদের সরিয়ে নিয়েছি তিনি আরো বলেন পারমাণবিক কেন্দ্রে কোন অস্বাভাবিকতা দেখা যায়নি।