নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার (ইসি ) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো নির্বাচন করা ছাড়া কোন বিকল্প নেই। কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে। সকল প্রতিকূলতা মোকাবেলা করে হলেও নির্বাচন কমিশনকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

আজ বুধবার আগারগাওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ( ইউ এন ও) নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার বলেন নির্বাচনের ব্যাপারে দেশের মানুষের মধ্যে একটা কিন্তু তৈরি হয়ে গেছে। অভিযোগ আছে ভোটটা রাতেই হয়ে গেছে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো করতে না পারি, তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হব। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাব।

তিনি আরো বলেন আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোন উপায় নেই দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই ভালো নির্বাচন করতেই হবে। এই সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন।

aajkal bangla