
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ছড়িয়ে পড়েছে য়াবহ দাবানল। রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল ও বাযোবিও অঞ্চলে অনতত ১৮ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০ হাজার মানুষকে। দেশটির প্রেসিডেন্ড গ্যাব্রিয়াল বোরিক প্রালঘতী দাবানল ছড়িয়ে পড়তে তাকা দুইটি অঞ্চলে “মহাবিপর্যয়” ঘোষনা করেছেন।

উপকূলীয় কনসেপসিওন শহরের সীমান্তের শুকনো বনাঞ্চলে সবচেয়ে বিপজ্জনকভাবে আগুন ছড়িয়ে পড়েছেন। প্রায় ২৫০ টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দুযোর্গ মোকাবেলা কর্মমর্তারা।
স্থানীয় গণমাধ্যমে রাস্থায় পুড়ে যাওয়া গাড়ির ছবি দেখা গেছে। সম্পতি কয়েকবছরে চিলি দফায় দফায় ধ্বংসাত্মক দাবানল দেখাছে। দীর্ঘদিন ধরে খরা পরিস্থিতিতে দাবানল আরও বেড়ে যাচ্ছে।
চিলির বন সংস্থা কোনাফ জানিয়েছে, দমকলর্মীরা রবিবার দেশজুড়ে মোট ২৪ টি স্থানে আগুন বেভাতে লড়ছে। এর মদ্যে নুবল এবং বায়োবিওতেই সবচেয়ে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
দেশটির প্রসিডেন্ট বোরিক এক্সে এক পোস্টে বলেছেন, ” জ্বলতে থঅকা মারাত্মক বানানলের আলোকে আমি মহাবিপর্যয় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি”।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই দুটি অঞ্চলে এ পর্যান্ত আগুনের গ্রাসে চলে গেছে ২০ হাজার হেক্টর জমি।
কনসেপসিওন শহরের উত্তের দুটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুটি শহর মিলে বাস করে ৬০ হাজার মানুষ। গরম আকহাওয়ায় দমকা বাতাসের আগুন আরও বাড়ছে।
এতে মানুষের বাড়িঘর আগুনের গ্রাসে চলে যাওয়অর হুমকি সৃষ্টি হয়েছে এবং দমকলকর্মীদেরকেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।
চিলির বেশিরভাগ জায়গাতেই গরমের সর্তকতা জারি হয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো এবং বায়োবিও-তে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।