ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যে কোন হামলা হলে তা “পূর্ণমাত্রার যুদ্ধ” হিসেবে বিবেচিত হবে। রবিবার (১৮ জানুয়ারী) সমাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারী দেন। মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল হুমকি উপেক্ষা করে এই হুঁশিয়ারি দিলো ইরান।

মাসোদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির ওপর যো কোন হামলা ইরানের বিরুদ্ধে “পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল”। এ নিয়ে তিনি যুক্তরাষ্টকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে মার্কিন হামলা হলে এরা কঠোর জবাব দেওয়া হবে।

এ ছাড়া ইরানিদের দুর্দশার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বর্তমানে ইরানিদের যে অর্থিক কষ্ট এবং দুরবস্থা তার অন্যতম প্রধান করাণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।

এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলি খামেনীর ৩৭ বছরের শাসনের আবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোজার সময় এসেছে।

পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়। এইসব পোস্টে ছিল ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়।

এর জবাবে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এমন জবাবের পরেই ইরান থেকে এমন কড়া হুঁশিয়ার বার্তা এলো।

তথ্যসূত্র:- বিভিএসজি

aajkal bangla