ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সময়সূচি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা হল ফুটবল বিশ্বকাপ । ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সময়সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রতি চার বছর পর পর এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় বিশ্বের সেরা দলগুলো অংশ্রগ্রহণ করে। তবে প্রথমবারের মত ৪৮ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই ফিফা বিশ্বকাপ।
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশ যৌথভাবে এই ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আয়োজন করে।
শক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন.এফ.কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের ড্র। শনিবার (৬ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপ২০২৬ এর সময়সূচি প্রকাশ করে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সময়সূচি
আগামী ১১ জুন ২০২৬ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে খেলা শুরু হয়ে ১৯ জুলাই ২০২৬ দিবাগত রাত ১ টায় নিউইয়ক-নিউজার্সিতে ফাইনাল খেলা হবে।
প্রথম রাউন্ডে এই ৪৮ টি দলকে ভাগ করা হবে ১২ টি গ্রুপে। এক একটি গ্রুপে ৪ টি করে দল খেলবে তাহলে ম্যাচ সংখ্যা হবে ১০৪ টি। ১১ জুন ২০২৬ থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত ১২ টি গ্রুপের ম্যাচগুলো নিয়ে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একেকটি গ্রুপে তিনটি করে ম্যাচ খেলবে।
২৮ জুন ২০২৬ থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে ৩২ টি দল অংশগ্রহণ করবে।
৪ জুলাই ২০২৬ থেকে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এই রাউন্ডে ১৬ টি দল অংশগ্রহণ করবে।
৯ জুলাই২০২৬ থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হবে।
১৪ জুলাই ২০২৬ থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ (রাত ৩টায়) অনুষ্ঠিত হবে।
১৯ জুলাই ২০২৬ তারিখ নিউইয়র্ক-নিউজার্সিতে (রাত ১টায়) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ভারতেই খেলতে হচ্ছে বাংলাদেশকে।
দেশগুলো অংশগ্রহণ করবে
মেক্সিকো,দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া,উয়েফা প্লে অফ ডি,কানাডা, উয়েফা প্লে অফ এ, যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে অফ সি, কাতার , সুইজারল্যান্ড, ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড, জার্মানি, কুরাসাও, নেদারল্যান্ডস, জাপান, আইভরিকোস্ট, ইকুয়েডর, তিউনিসিয়া,স্পেন,কেপ ভার্দে,বেলজিয়াম, মিসর,সৌদি আরব, উরুগুয়ে , ইরান , নিউজিল্যান্ড , অস্ট্রিয়া , জর্ডান, ফ্রান্স, সেনেগাল,ফিফা প্লে অফ ২, নরওয়ে, আর্জেন্টিনা, আলজেরিয়া, পর্তুগাল , ফিফা প্লে অফ ১, ইংল্যান্ড , ক্রোয়েশিয়া ,ঘানা ,পানামা , উজবেকিস্তান , কলম্বিয়া।
উপসংহার:
বিশ্বের কৌটি কৌটি দর্শক অধীর আগ্রহ নিয়ে উপভোগ করে এই ফুটবল খেলাটি। মার্কিন যুক্তরাষ্ট্র ,কানাডা ও মেক্সিকো তিনটি দেশের ১৬ টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের এই মহাযুদ্ধ । বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় ১৯৩০ সালে মাত্র ১৩টি দল নিয়ে তা এবার ৪৮ দলের বিশ্বকাপ এ পরিণত হয়ে ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে চলেছে।