সময়ের অগ্রগতির সাথে ঘনিয়ে আসছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু শৃঙ্খল এবং স্থিতিশীল রাখার জন্য বৈঠকে বসেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। বৈঠকে নির্বাচন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী উক্ত বৈঠকের সভাপতিত্ব করছেন। সরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যসূত্রে বিষয় টি জানা যায়।

২৬ অক্টোবর রোববার বেলা ১১টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া বৈঠকে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় সেগুলো হলো-
১. দেশব্যাপী চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা নেওয়া।

২. জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্তের অগ্রগতি পর্যালোচনা এবং দেশে অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

৩. নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং ধর্ষণের মতো অপরাধ দমনে আইনগত পদক্ষেপ জোরদার ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

৪. শীর্ষ সন্ত্রাসীদের জামিনের পর পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো প্রতিরোধ, এসব কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূল এবং নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা প্রতিরোধে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া।

৫. মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

৬. গার্মেন্টস ও ওষুধ শিল্পসহ বিভিন্ন শিল্পক্ষেত্রে বিশৃঙ্খলা রোধে করণীয় বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

৭. শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে করণীয় বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

৮. অবৈধ অস্ত্রের সনাক্তকরণ এবং উদ্ধার অভিযান চালানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

৯. সীমান্ত ও পার্বত্যাঞ্চলের সার্বিক পরিস্থিতি বিষয়ক আলোচনা।

১০. মা ইলিশ সংরক্ষণে করনীয় পদক্ষেপ এর বিষয় আলোচনা।

১১. রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিষয়ক আলোচনা।

নিউজ: সৌরভ কুমার মিত্র

aajkal bangla